রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

চট্টগ্রামে ২০ তরুণকে অভিনব শাস্তি

ডেক্সরিপোর্ট  চট্টগ্রামে বিনা প্রয়োজনে অহেতুক রাস্তায় ঘুরতে বের হওয়া তরুণদের এক অভিনব শাস্তি দিয়েছে পুলিশ। যৌক্তিক কোনো কারণ না থাকায় তারা যেমন মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেছে, তেমনি রাস্তায় বসে কাগজে প্রতি জনকে ৪০০ বার করে লিখতে হয়েছে ‘আমি দুঃখিত’।

সোমবার ২০ এপ্রিল) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে এই শাস্তি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের-সিএমপি কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা জানান, বিকালে পুলিশের একটি টিম নগরীর সিআরবি এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছিলো। এ সময় অন্তত ২০ জন তরুণকে পাওয়া গেছে যারা সিআরবি আসার যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি। পরে তারা পুলিশের কাছে মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেন।

এরপর তাদের কাগজ-কলম এনে দেয়া হয়, যাতে তারা বিধি নিষেধ অমান্য করেছে তার জন্য দুঃখ প্রকাশ করে। ‘প্রতিজনকে ৫০০ বার করে ‘আমি দুঃখিত’ লিখতে বলা হলেও কেউ ৪০০ বারের বেশি লিখতে পারেনি। পরে ক্ষমা চাওয়ায় তাদের বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।

পুলিশে কর্মকর্তারা জানান,নগরীর সিআরবি এলাকা বিনোদন স্পট হিসাবে পরিচিত। আগে প্রতিদিন বিকালে এখানে হাজার হাজার তরুণ-তরুণীর ভিড় জমতো। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এখন জনসমাগমের উপর বিধি নিষেধ রয়েছে। তাই বিধিনিষেধ অমান্য করে কেউ যাতে এখানে ভিড় না করে সেজন্য এই অভিনব শাস্তি দেয়া হয়েছে।