নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোঃ খাইরুল আলম বলেছেন, প্রানঘাতি মরনব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ করতে হবে।পরিস্কার পরিচ্ছন্ন ও সতর্ক থাকার মাধ্যমে আমাদের প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে।

সোমবার(২০ এপ্রিল) নথুল্লাবাদ উপ- পুলিশ কমিশনার (উত্তর)’র নিজ কার্যালয়ের সহকর্মী পুলিশ সদস্যদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়ার কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপ- পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম আরও বলেন,অফিসে প্রবেশের পূর্বে সকলকে সাবান দিয়ে ভাল ভাবে হাত ধুয়ে প্রবেশ করতে হবে। কিছুক্ষন পর পর এমনিতেই হাত পরিস্কার করা ভাল।এতে শুধু করোনা ভাইরাস না,সব সময় হাত পরিস্কার রাখলে আরো অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায়।লজ্জার কোন বিষয় নয় আল্লাহ না করুক কেউ এ ভাইরাসে আক্রান্ত হলে সাথে সাথে আমাকে জানাবেন।আমরা সবাই সচেতন থেকে এ মহামারীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।