রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নবীগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে ইনাতগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্য সহায়তা

নাজমুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের সামাজিক সংগঠন ইনাতগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যেগে দরিদ্র ,অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (২০ এপ্রিল) বিকাল ৫ ঘটিকার সময়। ইনাতগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট এর সব সদস্যরা মিলে গ্রামের গরীব অসহায় মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। নভেল করোনা ভাইরাসের কারনে দিনমজুররা ঠিকমত দৈনন্দিন কাজ করতে পারতেছেনা।

বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশ দূর্দিন অতিক্রম করছে। চীনে সৃষ্টি হওয়া ‘করোনাভাইরাস’ পরিণত হয়েছে মহামারিতে। চীন থেকে একে একে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশে এর প্রভাব পড়েছে অনেক। দিনে দিনে বাড়ছে ‘করোনা’ ভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ আক্রান্ত রোগী। সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। যার ফলে বিপাকে পড়তে যাচ্ছে দিনমজুর মানুষেরা। পড়েছেন অর্থনৈতিকভাবে বিপাকে। দিনমজুরদের সহায়তার হাত বাড়াতেই এমন একটি উদ্যোগ নিয়েছেন। সামাজিক সংগঠন ইনাতগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট এর সদস্যরা খাদ্য বিতরণের পাশাপাশি গ্রামের প্রত্যেকটি পরিবারকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতা মুলক পরামর্শ দিয়ে থাকেন।