আব্দুল্লাহ আল হাসিব,বিশেষ প্রতিবেদক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবাচিম) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করা লাশ ফেলে পলায়ন করলো স্বজনরা।
সোমবার বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) এর নির্দেশনায় কোতয়ালী মডেল থানা পুলিশ জানাজা ও দাফন সম্পন্ন করে।
মৃত নিজাম (৩২) মেহেন্দিগঞ্জ থানাধীন উলানিয়া, লালকুঞ্জ, পশ্চিম সুলতানীর জনাব আব্দুল সর্দার এর ছেলে। গত ১৭ তারিখ বরিশাল শের-ই বাংলা মেডিকেলের করোনা ইউনিটে ছদ্মনামে (লিটন) পরিচয়ে ভর্তি করান তার পরিবার। গত রবিবার (১৯ এপ্রিল) বিকালে তার মৃত্যু হলে মেডিকেলে লাশ ফেলে পালিয়ে যান স্বজনরা।
সোমবার বিএমপি কমিশনারের নির্দেশনায় কোতয়ালী মডেল থানা বিএমপি কর্তৃক আঞ্জুমান ই হেমায়েত ইসলাম রুপাতলীতে উক্ত লাশের জানাজা ও দাফন সম্পন্ন করে।