নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকার সকল পরিবারের মাঝে ত্রাণ দিচ্ছে কেউ না খেয়ে থাকবেন না। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসে জনগণের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বরিশাল সিটি করপোরেশন সহ ১০ উপজেলায় কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্থ, দু:স্থ, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে মঙ্গলবার(২১ এপ্রিল)বরিশাল জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম এ কথাগুলো বলেন।

জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে প্রায় দেড় শতাধিক অসহায় মানুষকে সহায়তা দিয়ে এ কার্যক্রম শুরু করেন।
এসময় তিনি বলেন, জেলার ১০ উপজেলায় প্রায় দু’ হাজার মানুষের মাঝে এ সহায়তা পৌঁছে দিচ্ছে পরিষদের সদস্যরা।
তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি সমাজের উচ্চবিত্ত ও সুবিধাপ্রাপ্ত সবারই উচিত এ ভয়াবহ দুর্যোগে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো। বাংলাদেশেও করোনা ভাইরাস প্রতিরোধে ও সংক্রমণের বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে বিভিন্ন রকম পদক্ষেপ। এই দুর্ভোগ থেকে তাদের পরিত্রাণের অংশ হিসেবে বরিশাল জেলা পরিষদের পক্ষে থেকে সকল শ্রেণির অসহায় ও দু:স্থ মানুষদের মাঝে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান, জেলা পরিষদের সদস্য মোঃ মনুওয়ারুল ইসলাম অলি, সদস্য জিল্লুর রহমান মিয়া, সদস্য সহিদুল ইসলাম হাওলাদার, সেলিনা বাদল প্রমুখ।
বরিশাল জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ২ হাজার পরিবারকে চাল, আলু, ডাল, তেল ও সাবান দেয়া হবে বলে পরিষদ সূত্র জানায়।