সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বানারীপাড়ায় মা-মেয়ের করোনা শনাক্ত

বানারীপাড়া প্রতিনিধি  বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় মা ও মেয়ের প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ খবরে গোটা উপজেলা জুড়ে জনমনে ‘করোনা’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কবির হাসান জানান, গত ১৭ এপ্রিল শুক্রবার উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা-মধুরভিটা গ্রামের এক তরুণী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১৮এপ্রিল ওই তরুনী রোগী ও তার সঙ্গে থাকা তার মায়ের(৪৫) নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় (২১এপ্রিল) মঙ্গলবার দুপুরে ওই মা ও মেয়ের করোনা পজেটিভ আসে।

এদিকে ২০ এপ্রিল তারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে চলে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, করোনা আক্রান্ত ওই দুই মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানোর জন্য তাদের বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

উদয়কাঠি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জানান, আক্রান্তরা মধুরভিটা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী ও কন্যা। ওই মেয়েটি (১৬) চলতি বছর স্থানীয় ইউনিয়ন প্রগ্রতি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে রেজাল্টের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও জানান, খলিলুর রহমানের ছেলে বালুর জাহাজের শ্রমিক গাফ্ফার(২০) সম্প্রতি নারায়নগঞ্জ থেকে বাড়িতে এসে তথ্য গোপন করে বাগেরহাট থেকে এসেছে বলে এলাকায় প্রচারণা চালায়।

প্রসঙ্গত মা-মেয়ে এ দু’জনই বানারীপাড়া উপজেলায় প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী।