রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনা প্রতিরোধে ভোলায় ১৮ ব্যবসা প্রতিষ্ঠানে ১ লক্ষ ৭ হাজার টাকা জরিমানা

ভোলা প্রতিনিধি  করোনাভাইরাস প্রতিরোধে ভোলার চরফ্যাসনে প্রশাসনের আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে ১৮ ব্যবসায়ীকে ১লক্ষ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং ইলিয়াছ নামের এক কাপর ব্যবসায়ীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার(২১এপ্রিল) বেলা ১০ থেকে বিকাল ৫ পযর্ন্ত উপজেলা সদর শহর ও শশীভূষন বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীন মাহামুদ এ জরিমানা ও দন্ড প্রদান করেন।এসময় ভোলা জেলায় দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভুমি) মো.শাহীন মাহামুদ বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে ঔষুধ ও নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা ও উপজেলা প্রশাসন।

কিন্তু কিছু সংখ্যক ব্যবসায়ী সরকারের আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এসব ব্যবসায়ীর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে।

দন্ডিত দোকান গুলোর মধ্যে চরফ্যাসন শহরে দুটি, শশীভূষণ বাজারে ১৬ টি। এদের মধ্যে দুটি রড সিমেন্টে দোকান, ৪টি কসমেটিক্সেন ও ১২ টি কাপরের দোকান রয়েছে।

এছাড়াও শশীভূষণ বাজারে ইলিয়াছ নামে এক কাপর ব্যবসায়ীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।