রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার চলাচলের রাস্তা লকডাউন করেছেন স্থানীয়রা

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  হবিগঞ্জের নবীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে নবীগঞ্জ পৌরসভার প্রবেশদার কানাইপুরে বানিয়াচং ও আজমিরীগঞ্জে চলাচলের রাস্তাটি স্থানীয় এলাকাবাসীরা লক ডাউন করে দেন। এতে বিপাকে পড়েন দুই উপজেলার বাসিন্দারা।

গতকাল সোমবার হবিগঞ্জে ১০ জন করোনা রোগী পজিটিভ ধরা পরে। এতে বানিয়াচংয়ের ৩ জন ও আজমিরীগঞ্জের – ২ জন করোনা আক্রান্ত হন,।

ভৌগোলিক অবস্থানে নবীগঞ্জ পৌর শহরের উপর দিয়ে পার্শবর্তী উপজেলা বানিয়াচং, আজমিরীগঞ্জ, শাল্লা, কিশোরগঞ্জ এমনকি ঢাকায়ও যাতায়াত করা হয় এই রাস্তার উপর দিয়ে।

মঙ্গলবার ২১ এপ্রিল সকাল ৭ টা থেকে নবীগঞ্জ শহরের প্রবেশদারে স্থানীয় এলাকাবাসীরা লকডাউন এর উদ্যোগটি নেন। এতে নেতৃত্ব দেন, মিনিবাস মালিক সমিতির, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন। সাইফুর রহমান খান, আকমল হোসেন টিটু, মাওলানা রফি উদ্দিন সহ আশপাশের গ্রামের অনেকে।

এ ব্যাপারে মাহবুবুল আলম সুমন জানান,সকাল থেকে আমরা পার্শবর্তী উপজেলার সাথে চলাচলের এই রাস্তাটি সম্পূর্ণ লকডাউন করেছি। শুধুমাত্র সরকারি নির্দেশনা মোতাবেক আওতামুক্ত গাড়ীগুলো আমরা ছেড়ে দিচ্ছি এক উপজেলা থেকে আরেক উপজেলায় অকারণে যারা ঘুরাঘুরি করেন তাদেরকে আমরা ফিরিয়ে দিচ্ছি। আমাদের কার্যক্রম সেনাবাহিনী ও প্রশাসনের নেতৃবৃন্দ দেখে গেছেন তারা আমাদেরকে উৎসাহিত করেছেন।

এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন,সকালে রাস্তাটি লকডাউনের খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করি সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার অনুরোধ জানিয়েছি। সবাইকে নিজ নিজ এলাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে। সরকারি আওতামুক্ত গাড়ীগুলো তারা ছেড়ে দিচ্ছে। অকারণে কেউ যেন ঘুরাঘুরি না করেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যেন চলাচল করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।