রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ বরিশালে ৩২ জন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  বরিশালে একজন পরিবার পরিকল্পনা পরির্দশক করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে এখন পর্যন্ত বরিশাল জেলায় ৩২ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন করে আক্রান্ত ব্যক্তি হিজলা উপজেলার বাসিন্দা এবং সেখানেই কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার মোট ৮ জনের দেহে করোনার উপস্থিত পাওয়া গেছে। এর মধ্যে একজন চিকিৎসক এবং অপরজন নার্স।

এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৭ জন চিকিৎসক ও ৩ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।