নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের তত্বাবধায়নে বরিশাল থেকে ধানকাটার জন্য চাপাইনবাবগঞ্জে ৬২ জন শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার(২২ এপ্রিল) সকাল ৬ টায় ৫২ সিটের ২ টি বাসে সামাজিক দুরত্ব নিশ্চিত করে তাদের পাঠানো হয়েছে।

এ সময় ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,চাপাইনবাবগঞ্জ এলাকার ৬২ জন শ্রমিক বরিশাল রুপাতলী এলাকায় একটি নির্মানাধীন ভবনে কর্মরত ছিল। প্রধান মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বর্তমানে চাপাইনবাবগঞ্জ এলাকায় ধান কাটার শ্রমিক সংকট হওয়ায় তাদের নিজ এলাকায় ফেরত পাঠানো হয়েছে।
এ সময় তিনি আরও বলেন,সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে ২ টি বাসে করে পাঠানো হয়েছে।এছাড়া প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদেরকে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল দেয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকারিয়া রহমান জিকু,সহকারী কমিশনার ট্রাফিক (দক্ষিন) মাসুদ রানা,সহকারী কমিশনার (উত্তর) এ কেএম ফায়েজুর রহমান,ট্রাফিক পুলিশের টি আই আঃ রহিম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।