সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন ডিসি খাইরুল আলমের পিতা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ খাইরুল আলমের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১এপ্রিল) ভোরে বার্ধক্য জনিত কারণে যশোর জেলার কোতয়ালী থানার বাদিয়াটোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি বাংলাদেশ সিভিল এভিয়েশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুনাগ্রহী রেখেগেছেন। বড় ছেলে মোঃ হাফিজুর রহমান (খোকন) বাংলাদেশ বিমান বাহীনীর সিনিয়র ওয়ারেন্ট অফসার। ছোট ছেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ উত্তরের উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলম।

তিনি যশোর জেলার বাদিয়াটোলা গ্রামে জন্ম গ্রহণ করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে ছিলেন।

তার মৃত্যুতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান সহ বরিশাল ও যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ইলেক্ট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সংগঠনের নের্তৃবৃন্দ এবং অনলাইন নিউজ পোর্টাল সকাল সংবাদ এর প্রকাশক ও সম্পাদক সিহাব তোহা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশের এই সূর্যসন্তানের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেছেন।

গতকাল আছরবাদ তার নিজগ্রামে জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে যশোর জেলার সদরের এসিল্যান্ড মোঃ জাকির হোসেন এর নের্তৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় এই বীরমুক্তিযোদ্ধার সম্নানে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন পুলিশ সদস্যরা।