রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পটুয়াখালীতে চিকিৎসকসহ ১১ জন করোনায় আক্রান্ত

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলার দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তাসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে জেলা সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় ১১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে রাঙ্গাবালী উপজেলায় ৪ জন, দশমিনা উপজেলায় ৩ জন, দুমকি উপজেলায় ৩ জন ও সদর উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনামতে আক্রান্তদের চিকিৎসা দেয়া হবে। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের শনাক্তের কাজ অব্যাহত রয়েছে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার ঘরে নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত চিকিৎসক দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা। ২০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। ২১ এপ্রিল রাতে তার করোনা পজিটিভ আসে। বরিশাল বিভাগে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পোশাককর্মীর চিকিৎসা দিয়েছেন আক্রান্ত চিকিৎসক।

এর আগে ১৯ এপ্রিল পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। করোনায় আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য জেলা পরিবার পরিকল্পনা ভবনে ৫০ শয্যা আইসোলেশন ইউনিট, রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, ভাসমান কোয়ারান্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৬৪ জন চিকিৎসক ও ৭৭ জন নার্স চিকিৎসাসেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন।