সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

করোনা উপসর্গে বরিশালে বেক্সিমকো ফার্মার এরিয়া ম্যানেজারের মৃত্যু

ডেক্সরিপোর্ট  ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড় এলাকায় রাস্তার পাশে গায়ে পিপিই জড়ানো অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে ছিল বেক্সিমকো ফার্মার এরিয়া ম্যানেজার সুজিত হালদার। করোনা আতংকে কেউ তার কাছে ঘেষেনি। পড়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপতালে ভর্তি করে। কিন্তু বাঁচানো যায়নি তাকে।

জানা যায়, বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড় এলাকায় রাস্তার পাশে জ্ঞান হারানো অবস্থায় পড়ে থাকা ব্যক্তির নাম সুজিত হালদার (৪০)। তিনি বেক্সিমকো ফর্মাসিটিউক্যাল কোম্পানীর এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সাথে মোঃ শাহে নেওয়াজ নামে একজন সহযোগী রয়েছেন।

শাহে নেওয়াজ জানান, বরিশাল থেকে তারা গৌরনদী উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইক (ঢাকা মেট্রো-হ-৪৬-১৩৩৬) দাড় করিয়ে রাস্তার পাশে একটি গাছের উপর বসে পড়েন। এর একটু পরেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং শ্বাসকষ্ট শুরু হয়। এসব দেখে মুঠোফোনে ওই ব্যক্তির বাড়িতে খবর দেয়া হয়। কিন্তু স্বজনদের আসতে দেরিয়ে হওয়ায় পার্শ্ববর্তী এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দেয়া হয়।

খবর পেয়ে এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ারেজসহ একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সাথে ওই ব্যক্তিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে দেয়।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানাগেছে, ‘সুচিত হালদার নামের ওই ব্যক্তির করোনা উপসর্গ দেখা দিলে উদ্ধার করে হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়েছিল। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে এয়ার এম্বুলেন্স যোগে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। সুজিদ হালদারের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন।