সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৫
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

কালোবাজারীদের দখলে ঠাকুরগাঁও জেলার রুহিয়া রেলওয়ে স্টেশন!

ঠাকুরগাঁওপ্রতিনিধি:ঠাকুরগাঁ জেলার রুহিয়া রেল স্টেশনের টিকিট কালোবাজারীদের(চেয়ার বাহিনীর)দখলে থাকার অভিযোগ উঠেছে।অভিযোগ সূত্রে জানাগেছে,স্থানীয় একটি সিন্ডিকেট দালাল চক্র এ বাহিনীর সঙ্গে সরাসরি জড়িত।

৩০ মে বৃহস্পতিবার রুহিয়া রেলওয়ে স্টেশনে সরেজমিনে দেখা যায়, টিকিট কাউন্টারের সামনে ১৪ টি চেয়ার রশি দিয়ে বেঁধে সারিবদ্ধ করে রাখা হয়েছে। ভুক্ত ভোগীদের অভিযোগ, ভোর বেলায় উঠে এসে এসব চেয়ারে বসে আগাম টিকিট কেটে রাখে কথিত ঐ চেয়ার বাহিনী। এবং পরে তারা উক্ত টিকিট কালো বাজারে চড়া দামে বিক্রি করে। আর তাদের কাছে একপ্রকার জিম্মি রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

রুহিয়া এলাকার ওসমান গনি, শফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেন বলেন, “রুহিয়া রেলওয়ে স্টেশনে টিকিট পাওয়া অত্যন্ত কষ্টকর। কারণ স্টেশন মাস্টার স্থানীয় একটি মহলের নিকট জিম্মি। ফলে আমরা সাধারণ মানুষ আমাদের নায্য অধিকার থেকে বঞ্চিত।”

স্থানীয় বাসিন্দা তাহেরুল ইসলাম তাই বলেন, ৫৩০ টাকা দামের টিকিট কালো বাজারে ১৪ থেকে ১৫ শত টাকায় বিক্রি করা হচ্ছে।

রুহিয়া রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী শাহজাহান এক প্রকার ক্ষোভের সহিত এই প্রতিবেদককে জানান, ভাই আমি অনেক এলাকায় চাকুরী করেছি। তবে এই এলাকার মতো এত খারাপ পরিবেশ অন্য কোথাও পাইনি। সাথে সাথে তিনি স্টেশন মাস্টারকে ফোন করে বলেন, আমাকে যদি আগামীকাল থেকে পুলিশ প্রশাসনের লোক দেওয়া না হয় তাহলে আমি টিকিট বিক্রি করা বন্ধ করে দেব।

এ ব্যাপারে মুঠো ফোনে রুহিয়া রেলওয়ে স্টেশন মাস্টার সংকর কুমার গাঙ্গুলীর সাথে কথা বললে তিনি উপরোক্ত অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। এবং যদি কোন অনিয়ম হয়ে থাকে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।