সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ফুলবাড়ীতে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণ

মোঃমোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর),ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি  সারাদেশে যখন করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে অসহায় ও দুস্থ মানুষ মানুষ ঘর থেকে বের হতে পারছে না,

ঘরে নেই খাবার ঠিক তখনই কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে মেনে বাংলাদেশ ছাত্রলীগ নাওডাঙ্গা ইউনিয়ন শাখার আহবায়ক মানিক মিয়া বাবুর উদ্যোগে ও এলাকার দানশীল ব্যক্তিদের সহযোগিতায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দেড়শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে মাঝে মিষ্ঠি কুমড়া,আলু,ডাল ও সাবান বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে কুরুষা-ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আইযুব আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।