রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তাহিরপুরে ত্রানের চাল নিয়ে লঙ্কাকান্ড করলেন ইউপি সদস্য

তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ডে পরিবারের ৭ জনের নাম দিয়ে খাদ্য সহায়তা নেয়ার অভিযোগ ওঠেছে ওয়ার্ড সদস্য আব্দুল মন্নাফ ওরফে মনা মেম্বারের বিরুদ্ধে।

দুই নং ওয়ার্ড সদস্য আব্দুল মন্নাফের পরিবারের ৭ জন টিপসই দিয়ে সরকারি খাদ্য সহায়তার চাল ও আলু নিয়েছেন তিনি। এই অনিয়মের কারনে ২নং ওয়ার্ডের প্রকৃত অসহায়, হতদরিদ্র, শ্রমজীবী খেটে খাওয়া মানুষ বঞ্চিত হয়েছেন। এই নেক্কার জনক ঘটনা নিয়ে এলাকায় চলছে আলোচনা ও সমালোচনা। সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যর সাক্ষর ও সীল দেয়া প্রকাশিত তালিকায় বিষয়টি ধরা পড়ে।

জানাযায়,দক্ষিণ বড়দল ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুল মন্নাফ আর্থিকভাবে সচ্ছল তার আপন ছোট ভাই,ছোট দুই ভাইয়ের দুই স্ত্রী,পরিবারের চাচাতো ভাই, আপন ভাতিজা,ভাগনীর নাম যুক্ত করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুকে প্রকাশিত তালিকায় ইউপি ওয়ার্ড সদস্য আব্দুল মন্নাফ স্বাক্ষরিত ৩৫ জনের জমা দেয়া নামের তালিকা খতিয়ে দেখা যায়।ওই তালিকায় ৫৫ নং ক্রমিকে ইউপি সদস্যের আপন ছোট ভাই আব্দুল মালেক, ৫৮ নং ও ৬৫ নং ক্রমিকে আপন ছোট দুই ভাইয়ের স্ত্রী সাফিয়া খাতুন ও ছাবিনা বেগম, ৫৬নং ক্রমিকে বড় ভাই আব্দুর রশিদ, ৫৩ নং ক্রমিকে আপন ভাতিজা মুছা মিয়া,৫৪ নং ক্রমিকে আপন চাচাতো ভাই ফিরোজ মিয়া ও ৫২ নং ক্রমিকে আপন ভাগনী সমলা খাতুনের নাম রয়েছে।

এই ব্যাপারে ইউপি চেয়ারম্যান আজহার আলীর সাথা যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে বলেন,এই বিষয়টি চাল বিতরনের আগে আমাকে কেউ জানায়নি।এই অনিয়মের কথা জানলে আমি চাল বিতরণ স্থগিত রাখতাম।

তাহিরপুর উপপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন,চাল বিতরনের আগে আমাকে কেউ জানায়নি,তবে আমি এই বিষয়টি দেখব কেন এই অনিয়ম হল।