রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দেশের ৫৫ জেলায় করোনা ছড়াল

ডেক্সরিপোর্ট  বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলায় প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে মহাখালীর করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ৫৫ জেলায় আমরা কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি পেয়েছি। ঢাকা সিটির মধ্যে এখনও অনেক বেশি। ঢাকা ডিভিশনেও সবচেয়ে বেশি। ঢাকা ডিভিশনের মধ্যে ঢাকা জেলার বাইরে প্রথমত আছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে মোট কোভিড আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। যার মধ্যে সিটি করপোরেশনেই আছে ৩৬৪ জন। নারায়ণগঞ্জে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। সুস্থ হয়েছেন ১৬ জন। সেখানে টোটাল কোয়ারেন্টাইনে আছেন ৬৮১ জন।

তিনি আরও বলেন, ঢাকা ডিভিশনের মধ্যে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলার পরেই সবচেয়ে বেশি আক্রান্ত গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদীতে। সারা দেশে আমাদের যারা আক্রান্ত তাদের মধ্যে ৭৩ শতাংশই ঢাকা ডিভিশনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়াল। গত ২৪ ঘণ্টায় ৩৯০ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে।