সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বান্ধবীর জন্মদিনে গিয়ে ৬ জন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  কিশোরগঞ্জ জেলার ভৈরবে নতুন করে আরও ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহম্মদ এই তথ্য জানিয়েছেন। শনাক্তের হওয়ার মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ।

জানা গেছে, শনাক্তরা সবাই গত ১২ এপ্রিল মেঘনা জেনারেলের হাসপাতালে তাদের এক বান্ধবীর জন্মদিন পালন করেন। এর তিনদিন পরই বান্ধবীর করোনা পজিটিভ ধরা পরে। পরে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়। জন্মদিনে অংশগ্রহণ করা ৩৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়।

বুধবার (২২ এপ্রিল) রিপোর্টে ৩৮ জনের মধ্যে ছয়জনের পজিটিভ আসে। বাকিদের রিপোর্টে নেগেটিভ আসে। এ নিয়ে ভৈরবে মোট ৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন পুলিশ, ২১ চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী ও ১০ জন এলাকাবাসী রয়েছেন।

প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহম্মদ বলেন, আক্রান্তদের ইতিহাস খোঁজা হচ্ছে। এছাড়া জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ করা হয়েছে।