সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ৪৩, সুস্থ ৫

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩ জন প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা.জাহিদুল ইসলাম। এ সময়ের মধ্যে জেলায় কোনো মৃত্যু নেই।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান তিনি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জনের সুস্থ হওয়ার সংবাদ জানান তিনি।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪৩ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ১৫৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫৭৭ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৫৭৭ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৩৫ জনের আর সুস্থ হয়েছেন ২১ জন।