সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার মদন উপজেলার চাঁনগাঁও এলাকার কালু মুন্সির ছেলে আলী মিয়া (৭০) ও বরিশালের সামসুল মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৩০)।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান,বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত ও এক যাত্রী আহত হন।

ময়নাতদন্তের জন্য নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই জহিরুল ইসলাম।