সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশাল শেবাচিম হাসপাতালের ১১১ ইন্টার্ন চিকিৎসক রহস্যজনকভাবে ভর্তি

শামীম আহমেদ  বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ১ শত ১১ জন ইন্টার্ন চিকিৎসক কারণ ছাড়াই হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রোববার ৯৫জন এবং সোমবার ১৬জন ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হয়। অবশ্য রহস্যজনকভাবে ভর্তি খাতা থেকে তাদের নাম কেটে দেয়া হয়েছে । তবে এদের মধ্যে মাত্র ৪ জনের করোনা পজেটিভ রয়েছে।

বিশ্বস্থ এক সূত্রে জানা গেছে, শেবাচিম হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের করোনা পজিটিভ আসার পর হোস্টেল লকডাউন করে দেয় কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এদের মধ্যে তিনজনকেই হোস্টেলে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে তাদের সংস্পর্ষে আসা ইন্টার্ন চিকিৎসকদের নমুনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ আসে। অথচ এই ইন্টার্ন চিকিৎসকদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে তারা হাসপাতালে ভর্তি হওয়ার পর হোস্টেলেই অবস্থান করছিলেন। পরে মঙ্গলবার তাদের নাম ভর্তি খাতা থেকে কেটে দেওয়া হয়।

সুত্রটি থেকে আরো জানা যায়, হোস্টেল লকডাউন করার কারণে হোস্টেলে রান্না বন্ধ হয়ে যায়। এতে ইন্টার্ন চিকিৎসকরা সমস্যার মধ্যে পরে।পরবর্তীতে তাদেরকে হাসপাতালে ভর্তি করে সেখান থেকে খাবার দেয়া হয়।

এই বিষয়ে বরিশাল শের-ই-বাংলামেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, আমরা চেয়েছিলাম তাদের কায়ারেন্টাইনে রাখার। কিন্তু তারা সেখানে কমফোর্টেবল ফিল না করায় হোস্টেলেই অবস্থান করেছেন এবং ইতিমধ্যে তাদের নামও কেটে দেয়া হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এসএম অজিয়র রহমান বলেন, করোনা উপসর্গ বা করোনায় আক্রান্ত না হওয়া পর্যন্ত হাসপাতালে ভর্তি প্রয়োজন নেই। ইন্টার্ন চিকিৎসকদের ভর্তির বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান তিনি।