রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সুনামগঞ্জে একদিনে আরো ৪ করোনা রোগী শনাক্ত

সুনামগঞ্জ প্রতিনিধি  সুনামঞ্জ জেলায় একদিনে চারজন করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে ।

বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে থাকা দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন। বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে সিলেট বিভাগের চার জেলার ১৮৮ জনের নমুনার পরীক্ষা করা হলে ১৩ জনের ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে পজেটিভ আসা করোনা আক্রান্ত চারজনের বাড়ি সুনামগঞ্জের বিভিন্ন জেলায়।

বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন। অপর একটি দায়িত্বশীল সূত্র জানায়, সুনামগঞ্জে করোনায় নতুন আক্রান্ত চার জনের বাড়ি জেলার দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক ও জগন্নাথপুর উপজেলায়। দক্ষিণ সুনামগঞ্জের আক্রান্ত ব্যক্তির নমুনা দিরাই থেকে সংগ্রহ করা হয়।

উল্ল্যেখ, ইতোপূর্বে সুনামগঞ্জ জেলায় দুই নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের একজনের বাড়ি সদর উপজেলার বেরীগাঁওয়ে ও অপরজনের বাড়ি দোয়ারাবাজার উপজেলার চন্ডিপুর গ্রামে। এছাড়া ঢাকা থেকে পালিয়ে আসা অপর এক করোনা আক্রান্ত ব্যক্তিকে ইতিমধ্যে বিশ্বম্ভরপুর হতে আটক করে নিয়ে সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।