সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

দুই ভারতীয় নাগরিকসহ বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ৮১

ডেক্সরিপোর্ট  দুই ভারতীয় নাগরিকসহ বরিশাল বিভাগে মোট ৮১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ৮ হাজার ৮৩৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো ৭ হাজার ৮০৩ জনকে। এর মধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে ৪ হাজার ৫৯৬ জনকে।

এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে রয়েছেন ৫০৭ জন। আর ছাড়পত্র দেওয়া হয়েছে ২৪২ জনকে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় ২২৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ও বিভাগের ছয় জেলায় ৩৪০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলায় মোট চার জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর পিরোজপুর ও বরগুনায় ৩১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর বাহিরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৩৬ জন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এরই মধ্যে ৬৪ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগটিতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ জন। এর মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৩৪ জন, পটুয়াখালীতে ১৩ জন, ভোলায় দু’জন, পিরোজপুরে পাঁচ জন, বরগুনায় ২১ জন ও ঝালকাঠিতে ছয় জন।

তিনি জানান, শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তিন জন করোনা আক্রান্ত রোগী। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বরিশালের মুলাদী উপজেলায় একজন, পটুয়াখালীর দুমকি উপজেলায় একজন ও বরগুনার আমতলী উপজেলায় একজন এবং বেতাগী উপজেলায় একজন।