নিজস্ব প্রতিবেদক এবার অসহায় ও দুস্থ্যদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দিচ্ছেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোঃ মইদুল ইসলাম।
সরকারের নির্দেশিত নিয়ময়ানুয়ারী মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মানুষ যাতে ঘরে থাকে সেই সকল অসহায় ও দুস্থ্যদের পরিবারের মাঝে বরিশাল জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে দিচ্ছেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ই) এপ্রিল বরিশাল জেলা পরিষদের উদ্যোগে বরিশাল সদর উপজেলা টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ধোপাকাঠী গ্রামে এবং বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়ালের বিভিন্ন স্থানে গরীব সহায়ত, দিন মজুর ও দুস্থ্যদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম।
এ সময় তিনি সংবাদকর্মীদের জানান, বরিশাল জেলা পরিষদের পক্ষে থেকে বরিশালের ১০ উপজেলায় সদস্যদের মাধ্যমে ত্রাণ পৌছে দেয়া হচ্ছে। সামাজিক দুরাত্ব বজায় রেখে চলাচল করবেন। সাবান দিয়ে বার বার হাত থুবেন এবং মাক্স ব্যবহার করবেন।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের সদস্য মো: সহিদুল ইসলাম হাওলাদার, আওয়মী লীগ নেতা পান্না ফরাজী, রফিকুল ইসলাম পান্না, সাইদুল ইসলাম মিন্টু, আবুল হোসেন হাওলাদার প্রমুখ।
বরিশাল জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ২ হাজার পরিবারকে চাল, আলু, ডাল, তেল ও সাবান দেয়া হবে বলে জানান তিনি।