শনিবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:৪৭
শিরোনাম :
বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক

সিলেট বিভাগে নতুন করে ১৬ জনের করোনা সনাক্ত

শাহেদুর রহমান জুনেদ,সিলেট প্রতিনিধি  সিলেট বিভাগে নতুন করে আরো ১৬ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবে ১৮৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।তার মধ্যে ১৪৯ জনের রিপোর্ট আসে।

রিপোর্টে ১৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায় এবং বাকিদের নেগেটিভ রিপোর্ট আসে।এই বিষয়টি সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় নিশ্চিত করেছেন। নতুন করে সনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৫ জন,হবিগঞ্জ জেলার ৩ জন এবং সুনামগঞ্জ জেলার ৮ জন রয়েছেন বলে জানা গেছে।

এর আগে ২২ এপ্রিল ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষা করে ১৩ জন করোনা রুগীকে সনাক্ত করা হয়।এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৮ জন করোনাভাইরাস আক্রান্ত রয়েছেন।