শনিবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫১
শিরোনাম :
বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক

রংপুরে কাবিখার ২৭৯০কেজি চাল উদ্ধার, ইউপি সদস্য আটক

কামরান হাবিব, রংপুর,প্রতিনিধি  রংপুরের কাউনিয়ায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ২৭৯০ কেজি চালসহ এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত ইউপি সদস্যের নাম আশরাফুল আলম।

বৃহস্পতিবার বিকালে উপজেলার রাজেন্দ্র বাজার থেকে তাকে আটক করা হয়। আশরাফুল উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার বিকালে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় থাকা ২ হাজার ২৭৯০ কেজি চাল গোডাউন থেকে তুলে রাজেন্দ্রপুরের একটি চাতালে নিয়ে গিয়ে বস্তা বদল করছিল স্থানীয় বালারহাট ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য আশরাফুল আলম। সরকারি বস্তা বদল করে অন্য বস্তায় ঢুকিয়ে সেখান থেকে সেগুলো কালোবাজারে বিক্রি করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল।

ওসি বলেন,আমরা খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে চালসহ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আশরাফুলকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।