শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৩১
শিরোনাম :
শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন

গণপরিবহন বন্ধের সময়সীমা ৫ মে পর্যন্ত বাড়ল

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সাধারণ ছুটি আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করেছে সরকার।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জরুরি পরিষেবাসমূহ, খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সকল প্রকার পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ঔষধ, ঔষধশিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহণ কোনোভাবে করা যাবে না।