শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:২৪
শিরোনাম :
শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন

কুড়িগ্রামের চিলমারীতে এক যুবক করোনায় আক্রান্ত!

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রামে ২৪ এপ্রিল (শুক্রবার) কভিড-১৯ এর ৩১টি নমুনার ফলাফল এসেছে সিভিল সার্জন কার্যালয়ে। এরমধ্যে চিলমারী উপজেলায় এক যুবক আক্রান্ত হয়েছে এবং বাকি ৩০টি নমুনা নেগেটিভ রেজাল্ট। আক্রান্ত যুবকের বাড়ি উপজেলার থানাহাট ইউনিয়নের মাঁচাবান্দা গ্রামে।

সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জ ফেরত ৩০ বছরের এক যুবকের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। গত ১৯ এপ্রিল আক্রান্ত যুবকের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ২৪ এপ্রিল (শুক্রবার) ওই যুবকের নমুনার পজেটিভ ফলাফল আসে।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ জনে। এর মধ্যে রৌমারী উপজেলায় তিনজন, ফুলবাড়ি, কুড়িগ্রাম সদর এবং চিলমারী উপজেলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছে।