সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বুড়িমারী সীমান্তে উত্তেজনা বিজিবি – বিএসএফ এর পতাকা বৈঠক

কামরান হাবিব,রংপুর প্রতিনিধি  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক নাগরিককে ‘পুশ ইন’ করার জেরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোঁড়া রাবার বুলেটে বিজিবির এক সদস্যসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হওয়ার ঘটনায় উভয় দেশের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিজিবি’র হস্তক্ষেপে নিয়ন্ত্রণ হয় ।

এ ঘটনায় বিজিবির সাথে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক চলাকালীন সময়ে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ‘ভুল স্বীকার’ করেছে বলে জানিয়েছে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এ জেড মুজাহিদ। একই সঙ্গে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাগ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্ট সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি কর্মকর্তা এ জেড মুজাহিদ জানান, বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আলীমুল হক চৌধুরী ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন জলপাইগুঁড়ি সেক্টর বিএসএফের ডিআইজি মহেন্দ্রা কুমার সাহারান। এসময় রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হক ও ভারতীয় কোচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাহিত্য মুখার্জিসহ উভয়পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিষয়ে জানতে চাইলে সেক্টর কমান্ডার কর্নেল আলীমুল হক চৌধুরী বলেন, আজ শুক্রবার প্রায় ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ভুলস্বীকার করে বৃহস্পতিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য। তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে তারা।

এছাড়াও লালমনিরহাট সীমান্তসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক পুশইনের বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে এই ঘটনা যেন আর না ঘটে, সে ব্যাপারেও ফলপ্রসু আলোচনা হয়েছে বলে ধারণা দেন।তবে স্থানীয় জনতা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।