বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:০৬
শিরোনাম :
রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

করোনা হাসপাতাল হচ্ছে , ঢাকায় শপিংমলের ছাদে

ডেক্সরিপোর্ট  রাজধানী ঢাকার একটি শপিংমলের ছাদে করোনায় আক্রান্ত চিকিৎসক ও নার্সদের জন্য ২৫০ শয্যার একটি হাসপাতাল তৈরি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের আহ্বায়ক ড. হাবিবুর রহমান খান। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এ কথা জানান তিনি।

এছাড়াও আগামী ৩-৪ দিনের মধ্যে প্রস্তুত হবে বসুন্ধরা কনভেনশন সেন্টারে নির্বিতব্য কোভিড হাসপাতাল।

এসময় তিনি আরো বলেন, ৯টি হাসপাতাল করোনা আক্রান্তদের জন্য চিকিৎসা দানে প্রস্তুত রয়েছে। এছাড়া রোগীর সংখ্যা বাড়লেও বেডের অভাব হবে না।

তিনি আরো বলেন, কর্ম কমিশনে অপেক্ষমাণ ২০০০ ডাক্তারকে নন ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হবে। অনুমতি মিলেছে।

কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে অভিযোগের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোভিড হাসপাতালগুলোর চিকিৎসক, নার্সদের রোগীদের কাছে গিয়ে আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার অনুরোধ করছি।

তিনি জানান, কিট সংকট হবে না ,তবে পরিমাণ বলে কোনো লাভ নেই। ভবিষ্যতে সরকারি সব হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট অন্তর্ভুক্ত রেখে নির্মাণ ও সংস্কার করা হবে।