বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:০১
শিরোনাম :
ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব!

করোনা মহামারীতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা থাকলে একটি মানুষও অর্ধাহারে-অনাহারে থাকবে না: এ্যাড. বলরাম পোদ্দার

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, করোনা মহামারীতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা থাকলে একটি মানুষও অর্ধাহারে-অনাহারে থাকবে না। জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও

বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় দুর্যোগের সময়ে এদেশের মানুষের পাশে থাকে। ঘরে থাকা অসহায় মানুষের খাদ্য নিশ্চয়তা নিতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন।


গতকাল শুক্রবার ও আজ শনিবার অ্যাডভোকেট বলরাম পোদ্দার’র ব্যক্তিগত উদ্যোগে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের মাধ্যমে দিনব্যাপী গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বাকাল, বাগধা, রত্নপুর, রাজিহার, বার্থী ইউনিয়নে মহামারী করোনা ভাইরাসে অসহায় ও দরিদ্র ১০০০ (এক হাজার) পরিবারের মাঝে প্রতি পরিবার ৭০০ (সাত শত) টাকা, নগদ ৭০০০০০/- (সাত লক্ষ) টাকা বিতরণকালে তিনি এ কথাগুলো বলেন।সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো বলেন, করোনার ভয়াবহ সংকটে হতদরিদ্র মানুষের পাশে না দাঁড়ালে তা হবে মানবতার প্রতি অন্যায়।