মঙ্গলবার, ৩রা আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:০৯
শিরোনাম :
ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব!

করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো

অনলাইন ডেস্ক  প্রানঘাতি করোনা ভাইরাস কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দুই লাখের বেশি মানুষ মারা গিয়েছে। শনিবার রাতে জন হপকিন্স ইউনিভার্সিটির প্রাপ্ত পরিসংখ্যান দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

সমীক্ষায় দেখা গেছে, করোনা ভাইরাসে ২.৮ মিলিয়নেরও বেশি আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বিশ্বের সবচেয়ে মারাত্মক প্রকোপ সহ্য হয়েছে যুক্তরাষ্ট্রকে। এ নিয়ে দেশটিতে ৯ লাখ ৪৫ হাজার ২৪৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ৫৩ হাজার ২৪৩ জন মানুষ।

মৃতের সংখ্যায় আমেরিকার পরেই রয়েছে ইউরোপের দেশ ইতালি। নতুন ৪১৫ জনসহ দেশটিতে মারা গেছেন ২৬ হাজার ৩৮৪ জনের। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে দুই হাজার ৩৫৭ জন।

মৃতের দিক থেকে তৃতীয় স্থানে থাকা স্পেনে অবশ্য ইতালির চেয়েও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেখানে আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৩ হাজার ৭৫৯ জন। আর মারা গেছেন ২২ হাজার ৯০২ জন। এছাড়া, ফ্রান্সে ২২ হাজার ৬১৪ জন, ব্রিটেনে ২০ হাজার ৩১৯, জার্মানিতে ৫ হাজার ৮০৫ মৃত্যুবরণ করেছেন।