শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঘরে থেকেই অনলাইন ক্লাস ও হোমওয়ার্ক করছে জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারি করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে যখন দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।দেশের এমন মুমূর্ষু পরিস্থিতিতে বরিশাল কলেজ রো’তে অবস্থিত জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ’র (ইংরেজি ভার্সন) কর্তৃপক্ষ অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালেহ এম শেলী জানান, বিগত সময় থেকেই স্কুলের ডিজিটাল কার্যক্রম চলমান রয়েছে। এমন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়বে না। শিক্ষার্থীরা ঘরে বসেই স্কুলের সকল নোট, হোমওয়ার্ক সম্পন্ন করতে পারছে এবং ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে জমা দিচ্ছে এবং ডিজিটাল পদ্ধতিতেই আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মন্ডলীরা হোমওয়ার্ক মূল্যায়ন করছেন।

গত ১২ ই এপ্রিল প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট (www.jis.edu.bd) এর মাধ্যমে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা শুরু হয়। Online Class Portal এর মাধ্যমে ডিজিটাল অনলাইন সফটওয়্যার ব্যবহার করে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা সকল প্রকার শিক্ষা ব্যবস্থা, নোট, হোমওয়ার্ক শিক্ষকমন্ডলীর নিকট থেকে গ্রহণ করছে এবং অনলাইনের মাধ্যমে শিক্ষক মন্ডলীর নিকট উক্ত সিস্টেমের মাধ্যমে প্রেরণ করছে।

এই অনলাইন সিস্টেম চালু করায় শিক্ষার্থীদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষা ব্যবস্থায় এরকম একটি ডিজিটাল পদ্ধতি বরিশালে এই প্রথম এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটি ভূমিকা রাখবে।