বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:২২
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

ঋষি কাপুরের শেষকৃত্য সম্পন্ন

অনলাইন ডেস্ক  বলিউডের প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের মরদেহের সৎকার সম্পন্ন হয়েছে। ৩০ এপ্রিল সকালে মু্ম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

বুধবার (২৯ এপ্রিল) সকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঋষি কাপুর। চিকিৎসকের কথায় তাকে ভর্তি করা হয়েছিল মুম্বাইয়ের হাসপাতালে। তখন সঙ্গে ছিলেন ঋষি-পত্নী নীতু কাপুরও। কিন্তু হাসপাতাল থেকে তার আর ঘরে ফেরা হলো না।

বৃহস্পতিবার তার মৃত্যুর খবর পাওয়ার পর একে একে হাসপাতালে পৌঁছান ছেলে রণবীর কাপুর, ভাই রণধীর কাপুর, আলিয়া ভাটসহ আপনজন সকলে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ হাসপাতাল থেকে মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে নিয়ে যাওয়া হয় ঋষি কাপুরের মরদেহ।

শ্মশানে উপস্থিত সাইফ আলী খান, কারিনা কাপুর ও অভিষেক বচ্চনঋষির অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন তার স্ত্রী নীতু কাপুর, ছেলে রণবীর কাপুর, ভাই রণধীর কাপুর, জামাতা সাইফ আলী খান, কারিনা কাপুর, হবু পুত্রবধূ আলিয়া ভাট, অভিষেক বচ্চন, কুনাল কাপুর, এবং আরও অনেকে। স্বজনদের চোখের জলে শেষ বিদায় জানানো হয় এই মহাতারকাকে।