বুধবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৪৭
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

অদ্ভুত দামে বিক্রি হলো হুমায়ুন ফরীদির চশমা!

বিনোদন ডেস্ক  মহামারী করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবিলায় অর্থ সংগ্রহ করতে নিলামে বিক্রি হলো দেশের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের নন্দিত অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা। নিলামে প্রাপ্ত অর্থ ব্যয় হবে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে।

বৃহস্পতিবার রাত ১১টায় নিলাম শুরু হয়। এক লাখ টাকা থেকে বিড শুরু হয়। এরপর তা থেমে থেমে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকা ওঠে। তখন লাইভে ছিলেন হুমায়ুন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম। আরও অংশ নিয়েছিলেন অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিমি, ইরেশ যাকের ও সাজু খাদেম প্রমুখ।

কিংবদন্তির সে চশমাটি কিনে নিয়েছেন হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি। তার দুই মেয়েকে চশমাটি উপহার হিসেবে দিবেন তিনি। তবে তিনি নাম পরিচয় গোপন রেখেছেন। ছোটবেলা থেকেই হুমায়ুন ফরীদি ভক্ত ছিলেন নিলাম বিজয়ী মানুষটি। দামের ব্যাপারে তিনি জানান, তার এক মেয়ের জন্ম তারিখ ২৫, আরেক জনের ১২। আর এই জন্যই তিনি ৩ লাখের সঙ্গে আরও ২৫ হাজার ১২ টাকা যোগ করে হাঁকিয়েছেন।

দেশের জনপ্রিয় তারকাদের ব্যবহৃত জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করার এ উদ্যোগ নিয়েছে ‘অকশন ফর অ্যাকশন’। সেই অর্থ করোনায় সংকটে ভোগা অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যয় করা হচ্ছে। ইতোমধ্যে ‘অকশন ফর অ্যাকশন’-এর এই আয়োজনে তাহসানের প্রথম একক অ্যালবামের মূল মাস্টার ডেট কপি এবং ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা নিলামে বিক্রি হয়েছে। এছাড়া ক্রিকেট তারকা সাকিব আল হাসানের ঐতিহাসিক ব্যাটও বিক্রি হয়েছে মোটা অংকের টাকায়।