সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আগৈলঝাড়ায় কৃষকের ধান কাটতে রিপার মেশিন বিতরণ

বরিশাল প্রতিনিধি  বরিশাল জেলার আগৈলঝাড়ায় কৃষি বিভাগের উদ্যোগে কৃষকের মাঝে সরকারী ভর্তুকীর ধান কাটা রিপার মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের মাঝে ধান কাটা মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান ও এসিআই মোটর লিঃ এর এআরও ইফতেখারুল ইসলাম।

বিতরণকালে কর্মকর্তারা জানান, চলতি বোরো মৌসুমে কৃষকের বাম্পার ফলন হলেও ধানকাটা শ্রমিক সংকটের এই ‘রিপার মেশিন বিশেষ ভুমিকা রাখবে। এসিআই কোম্পানীর ধান কাটা ‘রিপার’ মেশিনের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। ৯০ হাজার টাকা সরকার ভর্তুকী দিয়ে কৃষককে অর্ধেক মূল্য হিসেবে ৯০ হাজার টাকা জমা দিয়ে এই ধান কাটা মেশিন সংগ্রহ করতে পারবেন। তবে দুই বছরের মধ্যে বিতরণ করা মেশিন বিক্রি করা যাবে না। দুই বছর পরে কৃষক মেশিনের মালিকানা হবেন।

উপজেলায় ধান কাটা রিপার মেশিন সংগ্রহকারী কৃষকেরা হলেন বারপাইকা গ্রামের বুদ্ধিশ্বর মন্ডলের ছেলে বিভূতি মন্ডল, একই গ্রামের মঙ্গল বাড়ৈর ছেলে মৃনাল কান্তি বাড়ৈ, বিভূতি মন্ডলের স্ত্রী শেফালী রানী বাড়ৈ, কদমবাড়ি গ্রামের নিবারণ অধিকারীর ছেলে জয়দেব অধিকারী ও বাটরা গ্রামের অনন্ত কুমার দত্তর ছেলে অঞ্জন দত্ত।