শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৪০
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

দেশে করোনায় সর্বোচ্চ শনাক্ত ৬৬৫, মৃত্যু ২

ডেক্সরিপোর্ট  বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ে হয়েছে ১৭৭ জনে। আর নতুন করে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন।

রোববার (৩ মে) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২১৪টি। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৩৬৭টি। মোট পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৬টি।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই জনের। তারা দু’জনই ঢাকার বাইরের। এদের একজন রংপুরের অন্যজন নারায়ণগঞ্জের। বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। অপর জনের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির তৈরি করা গাইড লাইন অনুসারে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ৬৩ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৬২৪ জন। ঢাকার বাইরে অন্য বিভাগীয় শহরে সুস্থ হয়েছেন ৪৩৯ জন ।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৫ জন। মোট আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬৩৭ জন।

তিনি জানান, সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে নয় হাজার ৭৩৮টি। ঢাকার ভেতরে রয়েছে তিন হাজার ৯৪৪টি। ঢাকা সিটির বাইরে শয্যা রয়েছে পাঁচ হাজার ৭৯৪টি। আইসিইউ সংখ্যা রয়েছে ৩৪১টি, ডায়ালাসিস ইউনিট রয়েছে ১০২টি।