রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:২৬
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

এনটিভির ১৩ সংবাদকর্মী করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ১৩ সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২ মে, শনিবার রাত পর্যন্ত এনটিভির মোট ১৩ জন আক্রান্ত হয়েছেন।

এনটিভি কর্তৃপক্ষের তথ্যানু্যায়ী, আক্রান্তদের মধ্যে ১ জন নিউজ এডিটর, ২ জন রিপোর্টার, ৬ জন ক্যামেরাম্যান, নিউজ প্রেজেন্টার ও মেকাপম্যানসহ আরও ৪ জন রয়েছেন। তবে অনেকের রিপোর্ট এখনো আসেনি।

দেশে করোনাভাইরাস হানা দেওয়ার পর শনিবার পর্যন্ত এ ১৩ জন ছাড়াও মোট ৪৫ সংবাদকর্মীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সিনিয়র সাংবাদিক মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন।

গত মঙ্গলবার রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন।

করোনাভাইরাস থেকে সেরে ওঠা সাংবাদিকদের মধ্যে রয়েছেন, বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপারসন, যমুনা টিভির রিপোর্টার, দীপ্ত টিভির একজন, এটিএন নিউজের রিপোর্টার, যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশের খবরের একজন, দৈনিক সংগ্রামের একজন, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, দৈনিক প্রথম আলোর একজন এবং দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি।

করোনা ভাইরাসের কারণে বেসরকারি দীপ্ত টেলিভিশন ও প্রথম আলো পত্রিকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ দুটি সংবাদমাধ্যম বিশেষ ব্যবস্থায় কাজ চালিয়ে যাচ্ছে। তবে বেশ কয়েকটি সংবাদপত্র ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। তারা এখন শুধু অনলাইন সংস্করণ চালাচ্ছে।