রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:০৫
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

বরিশালে কর্মহীন মানুষের জন্য টিফিনের জমানো টাকা দান করলো ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র

ডেক্সরিপোর্ট  করোনার বর্তমান পরিস্থিতিতে কর্মহীন মানুষের জন্য নিজের টিফিনের জমানো টাকা দান করলেঅ বরিশাল জিলা স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র নবনীল নন্দি।

রোববার (০৩ মে) দুপুর সাড়ে ১২টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মায়ের সাথে উপস্থিত হয়ে জমানো অর্থসহ মাটির ব্যাংক জেলা প্রশাসকের হাতে তুলে দেয় নন্দি। পরে সেখানেই ব্যাংকটি ভাঙ্গা হয় এবং তাতে ১ হাজার ৯৪৭ টাকা পাওয়া যায়। নন্দি জানায়, গণমাধ্যমে করোনার বর্তমান পরিস্থিতিতে দিনমজুর শ্রেণির মানুষদের দুঃখ দুর্দশা দেখেন তিনি এবং তাদের জন্য কিছু করার ইচ্ছা জাগে তার। সেজন্য তিনি তার জমানো টিফিনের টাকা অসহায় মানুষদের সহায়তায় কাজে লাগাতে চান এবং বিষয়টি তার মাকে জানান। পরে মা তাকে নিয়ে জেলা প্রশাসকের কাছে আসেন।

শিশুটির মা শিউলি দাস জানান, স্কুলে যাতায়ত ও টিফিন বাবদ ১শত টাকা দৈনিক দেয়া হতো। সেখান থেকে বেশ কয়েক মাসের জমানো টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দান করে নবনীল। নবনীলের মা শিউলি দাস বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারি হিসেবে কর্মরত। তার বাবা আশীষ কুমার নন্দি ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকুরী করেন।