মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:০৬
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

ফুলবাড়ীতে অসহায়দের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনু্ষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম সংবাদদাতা  করোনা মহামারিতে স্হবির হয়ে পড়েছে জনজীবন। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে।কর্মহীন মানুষেরা হিমসিম খাচ্ছেন মৌলিক চাহিদা পুরণে।দরিদ্র অসহায়দের অনেকেই নিতে পারছে চিকিৎসা সেবা।এসব অসহায়দের চিকিৎসা সেবা দিয়ে পাশে দাড়িয়েছেন স্হানীয় চিকিৎসক ডাঃ মোঃ এনামুল হক সরকার।

স্হানীয় ছাত্র সংগঠণ ZPS এর সকল সদস্যদের সহযোগীতায় ডাঃমোঃএনামুল হক সরকারের উদ্যোগে আজ(৩রা মে) রবি বার উপজেলার মধ্য বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০টা হতে দুপুর ২ টা পর্যন্ত দরিদ্র অসহায়দের বিণামূল্যে চিকিৎসা সেবা ও অর্ধেক মূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

“ZPS ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২০ইং”এর প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন,ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা অা’লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার।

বিশেষ অতিথি ছিলেন, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, খয়বর আলী মিয়া ও মোছাঃ শামছুন্নাহার বেগম,সংরক্ষিত মহিলা সদস্য,বড়ভিটা ইউনিয়ন পরিষদ।

আরও উপস্হিত ছিলেন,উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা,বড়ভিটা ইউনিয়ের সহকারী স্বাস্হ্য পরিদর্শক বিশ্বনাথ সরকার,উপজেলা আওয়ামী যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক,বোস্তামী আলম লায়ন,৬৯ টিভির প্রতিনিধি মাহ্ফুজার রহমান, প্রমুখ।