সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:২১
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

কুড়িগ্রামে পত্রিকার হকার ও কর্মহীনদের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম: কুড়িগ্রামে পবিত্র মাহে রমজান মাসে পত্রিকার হকার ও কর্মহীনদের মাঝে সবজী বিতরণ করা হয়েছে। ৩ মে (রবিবার) বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা খ.ম আতাউর রহমান বিপ্লব, দৈনিক যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার রেজাউল করিম প্লাবন, সাংবাদিক ফজলে ইলাহী স্বপন, একরামুল হক স¤্রাট, গোলাম মাসুদ, শাহিন আহমেদ প্রমুখ।

এসময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লবের উদ্যোগে দুই শতাধিক পত্রিকার হকার ও কর্মহীনদেও মাঝে বিনামূল্যে আলু, মিস্টিকুমড়া, বরবটি, করলা, শশা, লেবু, টমেটো ও কলমি শাক বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উদ্যোক্তরা যে কোন সংগঠন বা বিত্তবানদের করোনা পরিস্থিতিতে সামনে এগিয়ে আসার আহবান জানানো হয়।