বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৯
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৬ ব্যাবসা প্রতিষ্ঠানে ৪৮ হাজার টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  বরিশালে ওষুধের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পিজিশিয়ান স্যাম্পেল উদ্ধার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর মূল্য তালিকা না থাকা ও ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অপরাধে হওয়ায় ৬ দোকানের মালিককে ৪৮ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।

আজ দুপুর ১টায় নগরীর কাটপট্টি রোডের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

অভিযানকালে নগরীর কাটপট্রি থানা সড়কের মেডিসিন মার্কেটে অভিযানকালে বেশ কয়েকটি মিডিসিন প্রতিষ্ঠানে মেয়াধ উত্তিন্ন জব্ধের পাশাপাশি সেম্পল আইটেমের ঔষদ বিক্রি করার অপরাধে সেসকল ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালকদের আর্থিকভাবে অর্থে দন্ডে দন্ডিত করেন।

এর পর্বে নগরীর তালতলী এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করে নেয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনে সেসব প্রতিষ্ঠানকে জারিমানার আওতায় এনে অর্থে দন্ডে দন্ডিত করেন।

ভ্রাম্যমান আদালত অভিযানকালে তিনটি মেডিসিন ব্যবসা প্রতিষ্ঠান সহ ছয়টি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান বলেন জনস্বার্থে জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালতের মোবাইল টিম সর্বক্ষণ তাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি সকল অসাধু ব্যবসায়ীদের অনৈতিক ব্যাবসা পরিহার সহ সাধারন ক্রেতাদের সাথে প্রতরনা করা থেকে বিরত থাকার আহবান জানান।