শনিবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৪৪
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে ব্রি হাইব্রিড ধান-৫ চাষে বাম্পার ফলন

ডেক্সরিপোর্ট  করোনা মহামারীর এই দুর্যোগের সময়েও ব্রি হাইব্রিড ধান-৫ চাষে বাম্পার ফলন হাসি ফুটিয়েছে হবিগঞ্জের কৃষকদের। হবিগঞ্জে এবছর প্রতি বিঘা জমিতে ধান হয়েছে ৩৪ মণ।

সূত্রমতে কৃষকের মাঠের ধান বন্যার হাত থেকে রক্ষার লক্ষ্য নিয়ে ২০১৮ সাল থেকে কাজ শুরু করে এসেড হবিগঞ্জ। জাপানী আর্থিক ও নাগুরাস্থ আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটের কারিগরী সহযোগিতায় কৃষকদের নিয়ে শুরু হয় একটি প্রকল্প। হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের সৈয়দাবাদ ও আব্দুল্লাহপুর গ্রামের ১০০ জন কৃষককে প্রশিক্ষণ দিয়ে বিশেষ সময়ক্রম নির্ধারণ করে ব্রি হাইব্রিড ধান-৫ ধান চাষ শুরু করা হয়। এ আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষের উপস্থিতিতে ২০১৮ সালে বিঘা প্রতি ৩৩ মণ ধান ফলন রেকর্ড করা হয়।

চলতি বছর বোরো মৌসুমে একই কৃষকদের নিয়ে দ্বিতীয় বারের মতো ব্রি হাইব্রিড ধান-৫ ও ব্রি ধান-৮৯ চাষ করা হয়। প্রকল্পের আওতায় ১০০ জন কৃষককে প্রশিক্ষণ, ৫০ জন কৃষককে ব্রি হাইব্রিড ধান-৫ এর বীজ, ৫০ জন কৃষককে ব্রি ধান-৮৯ ধানের বীজ এবং ১০০ জন কৃষককে সার বিনামূল্যে প্রদান করা হয়। এবারও ব্রি হাইব্রিড ধান-৫ ও ব্রি ধান-৮৯ ভাল ফলন হবে বলে মনে করা হচ্ছিল।

এ বছর চৈত্র মাসে বৃষ্টিপাত না হওয়াতে ফলন কম হওয়ার আশংকা করছিলেন সংশ্লিষ্টরা। স্থানীয় বিজনা নদী শুকিয়ে যাওয়ার কারণে এ সময় গুঙ্গিয়াজুরি হাওরের সেচ প্রদান বন্ধ হয়ে গিয়েছিল। এমনি অবস্থায়ও ব্রি হাইব্রিড ধান-৫ গাছের গোছা, বাড় এবং শীষ বেশ আশাব্যঞ্জক ছিল। বৈশাখের দ্বিতীয় সম্পাহে ব্রি হাইব্রিড ধান-৫ কেটে ধান কাটা কার্যক্রম শুরু হয়। বাম্পার ফলনে অনেক কৃষক হাসিমুখে তাদের ধান গোলায় তোলেছে।

কৃষক আহম্মদ আলী জানান, তিনি ব্রি ধান-৮৪, ব্রি ধান-৫০ ও বি হাইব্রিড ধান-৫ চাষ করেছেন। জেলা কৃষি অফিসের পরামর্শে ব্রি হাইব্রিড ধান-৫ চাষ করে ৩২ শতক জমিতে ৩৬ মন ধান পেয়েছেন। ওই ধানের বাম্পার ফলন দেখে এলাকার কৃষকরা তার নিকট থেকে এই ধান চাষে উদ্বুদ্ধ হচ্ছে। ব্রি ধান-৮৯ও খুব ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি ২৬ মন।

হবিগঞ্জ নাগুরা ফার্মের সিনিয়র বৈজ্ঞানিক অফিসার ডাঃ রফিকুল ইসলাম জানান, হাইব্রিড ৫ ধান আগাম চাষ করা যেতে পারে। এটি আগাম বন্যা থেকে রক্ষা করে। তিনি বলেন, ধানের ব্রীজ বিজানো থেকে কর্তন পর্যন্ত এ জাতের ধান মাত্র ১৪০ দিনের ভিতরে ফসল ঘরে তোলা সম্ভব হয়।