মঙ্গলবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ২:০৮
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

ফুলবাড়ীতে ভুট্টার গাছে কৃষকের স্বপ্ন দুলছে বাতাসে

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর)  দিনাজপুর ফুলবাড়ীতে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে, প্রতি বছর ইরি-বোরো ধান কাটা মৌসুমে স্থানীয় চাষিরা ধানের নায্য মূল্য না পাওয়ায় কম খরচে বেশি লাভ হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভুট্টার গাছে কৃষকের স্বপ্ন বাতাসে দুলছে।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার ফলন বেশি হওয়ায় কৃষকরা ধান গমের পাশাপশি ভুট্টা চাষে বেশ আগ্রহ দেখাচ্ছে। কৃষি অফিসের পরামর্শে আগাম জাতের ভুট্টা রোপন করায় নিবিড় পরিচর্যা আর রোগ বালাই কম হওয়ার কারনে ফুলবাড়ীতে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হবে বলে জানিয়েছেন কৃষকরা।

ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা এবং ৭ টি ইউনিয়নে ৩ হাজার ৩০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ হাজার ২ শত ৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এবার ভুট্টা চাষে এলাকার কৃষকরা বেশি ঝুঁকে পড়েছেন। ভুট্টা চাষে খরচ কম অথচ ফলন ভালো ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

শিবনগর ইউনিয়নের রাজরামপুর গ্রামের মোঃ মিজানুর রহমান চৌধুরী, খয়েরবাড়ি ইউনিয়নের বারাই পাড়া গ্রামের মোঃ হামিদুল্লাহ সরকার, বেতদিঘী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মোঃ তোফাজ্জল হোসেন বলেন, ইরি-বোরো ধান চাষের পাশাপাশি আমরা গত বছর থেকে ভুট্টার চাষ করছি। রোগ বালাই কম ফলন বেশি এবং ভুট্টা কাটা মাড়াইয়ের সময় বাজার দর ভালো থাকায় অল্প খরচে লাভ বেশি হওয়ার কারনে এবারও ভুট্টার আবাদ করেছি। শেষ মুহূর্তে আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, বর্তমান সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নিরাপদ খাবার এবং পুষ্টি সমৃদ্ধ খাবারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী সদয় নির্দেশনা দিয়েছেন এবং তার ওপর গুরুত্বারোপ করেছেন, তারই ধারাবাহিকতায় অন্যান্য উপজেলা এবং সারা দেশের মতো আমাদের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় ভুট্টা আবাদ হচ্ছে। সকল প্রকার ফসল উৎপাদনে আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। এলাকার কৃষকরা যাতে ভুট্টা যথাযথভাবে উৎপাদন করতে পারে এবং স্বল্প খরচে উচ্চ ফলনশীল ভুট্টা উৎপাদন করতে পারে এ জন্য আমরা প্রতিনিয়ত কৃষকদের নিকট গিয়ে পরামর্শ প্রদান করছি। এবার ভুট্টার আবাদি জমি বৃদ্ধি পেয়েছে এবং বাম্পার ফলনের সম্ভাবনাও রয়েছে।