রবিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৩৫
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

ফুলবাড়ীতে ধান সংগ্রহের প্রথম ধাপে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত

আল মামুন,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ীতে আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে প্রকৃত কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী উপজেলা উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ধান সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, ধান সংগ্রহ কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম মওলা, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ,কৃষি সম্প্রসারন অফিসারসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী উপজেলা মোট বরাদ্দ ১৯২২ মে.টন বোরো ধান প্রকৃত কৃষকের কাছ থেকে ক্রয় করার লক্ষ্যে আজ প্রথম ধাপে ৬শত প্রকৃত কৃষকদের উন্মুক্ত লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে।