বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৩৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ১০ জন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  প্রানঘাতী মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) ব্রাহ্মণবাড়িয়ায় এক দিনে নতুন করে সর্বোচ্চ ১১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নবীনগর উপজেলার জাফরপুর গ্রামে একই পরিবারের ১০ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, ওই পরিবারটির দুই জন সদস্য আগেই করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। সোমবার পরিবারটির আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। জেলা বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্ন স্থানে আইসোলেশনে আছেন ১৯ জন।

জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় মারা গেছেন দুজন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জাফরপুরে একই পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত হওয়ায় সেখানে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। তারা আরও নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান যে জাফরপুরের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গ্রামটি লকডাউন করার ব্যাপারে আলোচনা চলছে। এখানে প্রায় তিন হাজার জনসংখ্যা রয়েছে।