সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:২০
শিরোনাম :
দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

বরিশালে মেয়াদ উত্তীর্ন পণ্য বিক্রয় ও মূল্য তালিকা না থাকায় ৪ ব্যাবসায়ীকে অর্থদন্ড

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে নগরীর চৌমাথা মোড়, নথুল্লাবাদ, বাংলা বাজার, আমতলার মোড়, কাটপট্টি বটতলা বাজার, রুপাতলী, সাগরদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তোগীর ।

এসময় নগরীর সাগরদি ও রূপাতলি বাজার এলাকায় ৪ টি মুদি দোকান কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক।