সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:১১
শিরোনাম :
দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

বরিশালে করোনা আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া বৃদ্ধকে জেলা প্রশাসকের নির্দেশে হাসপাতালে ভর্তি

ডেক্সরিপোর্ট  বরিশালে প্রানঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া এক বৃদ্ধকে জেলা প্রশাসকের নির্দেশে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪মে) দুপুরে জেলা প্রশাসক একটি তথ্য পায় যে ৭০ ঊর্ধ্ব এক বৃদ্ধ অসহায় অবস্থায় স্কুলের বারান্দায় পড়ে আছে। খবরটি পাওয়া মাত্র সোমবার দুপুরেই জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশে সমাজসেবা কার্যালয়ের জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও মহানগর প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্ত কাউনিয়া থানা পুলিশের সহযোগিতায় ৭০ ঊর্ধ্ব বৃদ্ধকে উদ্ধার করে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অসহায় বৃদ্ধর নাম রবিন্দ্র চন্দ্র দে বয়স ৭০ বছর। পিতা মৃত মনোরঞ্জন চন্দ্র দে। তিনি ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। ধারনা করা হচ্ছে সম্প্রতি ওই বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এজন্য তার স্বজনরা ভাটিখানা সরকারি বীনা পানি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দায় রেখে পালিয়ে গেছে। জেলা প্রশাসকের ফোন পেয়ে ভাটিখানা প্রাথমিক বিদ্যালয় ছুটে যান প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ তিনি গিয়ে দেখেন স্কুলের মেঝেতে দু’দিন যাবত অসুস্থ অবস্থায় বৃদ্ধ পরে আছে তার একটি পা ভাঙ্গা কথা বলতে কষ্ট হয়। স্থানীয় লোকজন বৃদ্ধের জন্য বিছানাপত্র খাবার দাবারের ব্যবস্থা আগে থেকেই করেছিল।

বৃদ্ধকে তাৎক্ষণিকভাবে গাড়িতে উঠিয়ে জেনারেল হাসপাতালে সমাজসেবা অফিসার জাহান কবিরকে সহযোগিতায় ভর্তি করা হয়। পাশাপাশি হাসপাতাল সমাজসেবা কার্যালয় হতে বৃদ্ধের ওষুধপত্রের ব্যবস্থা করা হয়। তবে উদ্ধার হওয়া বৃদ্ধের কোন আত্মীয় স্বজনের খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায় নি।