মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশনে মালবাহী মোটিটেম্পু নিয়ন্ত্রন হাড়িয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক মো.বিল্লাল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় টেম্পুতে থাকা ইসমাইল(৩০) নামের আরেক যুবক আহত হয়েছে।

মঙ্গলবার(৫মে) বেলা সাড়ে ১১টার দিকে এওয়াজপুর ৬নং ওয়ার্ড এলাকায় চেয়ারম্যান প্রভাষক মাহাবুব আলম খোকনের বাড়ির সংলগ্ন শশীভূষণ টু চরফ্যাশন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি অটোবোরাককে সাইড দিয়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মো. বিল্লাল উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত সামছল হক মাঝীর ছেলে। সে এন ফোর্স কোম্পানির চরফ্যাশন শহরের জিলার নুর ক্যাপে হাউজের মালিক সাইফুল ইসলামের মালামাল পরিবহনকারী মোটিটেম্পুর চালক ছিলেন।

স্থানীয়রা ও এন ফোর্স কোম্পানির ডিলার সাইফুল ইসলামের ডেলিভারী ম্যান মো. মহসিন জানান, কোস্পানির মালামাল দক্ষিণ আইচা ও শশীভূষণ বাজার ডেলিভারী দিয়ে ফিরছিলেন তারা। এ সময় এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায়, খোকন চেয়ারম্যানের বাড়ির কাছে শশীভূষণ টু চরফ্যাশন সড়কে এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোবোরাকে সাইড দিতে গিয়ে, টেম্পুটি নিয়ন্ত্রন হাড়িয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে চালক বিল্লাল টেম্পুর নীচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাসান মাহামুদ মৃত্যু ঘোষনা করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তন করা হয়েছে।