মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

সপরিবারে করোনায় আক্রান্ত মকবুল হোসেন কলেজের শিক্ষার্থী

আবদুল্লাহ আল হাসিব,বিশেষ প্রতিনিধি  আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিপ্লোমা বিভাগের মেধাবী ছাত্র মোহাম্মদ নূরে আলম ও তার পরিবারের সকল সদস্য করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বুধবার কলেজের অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান টেলিফোনে আক্রান্ত শিক্ষার্থী ও তার পরিবারের খোঁজ-খবর নেন। এসময় তিনি বলেন, করোনা আক্রান্ত শিক্ষার্থী নূরে আলম ও তার পরিবারের করোনা সনাক্ত হয়েছে। আমরা তার ও তার পরিবারের খোঁজ নিয়েছি। কলেজ প্রশাসন সার্বক্ষণিক তার পাশে থাকবে। আক্রান্ত নূরে আলম ও তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের ‘কুইক রেসপন্স টিম’ এর সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ ইউসুফ (বিভাগীয় প্রধান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ) এবং মোঃ ইসমাইল হোসেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির এই প্রথম কোন শিক্ষার্থীর করোনা শনাক্ত হল।